স্পোর্টস ডেস্ক

দুই যুগের বেশি সময় পর আফ্রিকার মাটিতে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। ২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। এতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, কেপটাউন, পার্ল, ব্লুমফন্টেইন, গকেবারহা ও কুগোম্পো সিটি— দক্ষিণ আফ্রিকার এই ৮ শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনালের ভেন্যু হিসেবে ঐতিহাসিক ওয়ান্ডারার্স অথবা কেপটাউনের নিউল্যান্ডস— দুটি স্টেডিয়ামের যেকোনো একটি বেছে নেওয়া হবে।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ৭ থেকে ১০টি ম্যাচ। দেশটির হারারে ও বুলাওয়েওর পাশাপাশি ম্যাচ হবে ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামে। বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছেই এ স্টেডিয়াম।
অন্যদিকে, নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে অন্তত তিনটি ম্যাচ হবে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে দেশটি। এ ছাড়া মূল টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ ও বাছাইপর্বের জন্য প্রস্তুত রাখা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুম।
ভেন্যু ঘোষণার অনুষ্ঠানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ২০২৭ সালের আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের একত্রিত করবে।
তিনি বলেন, ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ ফিরে আসা একটি ঐতিহাসিক মুহূর্ত। আশা করি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া এমন একটি অবিস্মরণীয় আসর উপহার দেবে।
এর আগে, ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার যৌথ আয়োজনে আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।

ফিফা যদি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের মালিকানা বা অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোয়, তবে বিশ্বকাপ বয়কট করবে ইউরোপীয় ফুটবলের ৫৫টি সদস্য দেশ।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতিকে যথেষ্ট বলে মনে করছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়াকে বিশেষ সুযোগ হিসেবে দেখছেন তিনি।
১ দিন আগে
বিশ্বকাপ ফাইনাল শেষের পরপরই মেটলাইফ স্টেডিয়ামে ছড়িয়ে পড়েছিল বিশৃঙ্খলা। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর মাঠেই মেজাজ হারান আর্জেন্টাইন ফুটবলাররা। সেই ঘটনার জেরে আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা।
৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হয়েছেন লিটন দাস। এছাড়া তাওহীদ হৃদয়কে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
২৯ জুলাই ২০২৬