স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ভারতের একটি নকল আধার কার্ড উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।
উদ্ধার হওয়া কার্ডটিতে ইমনের ছবি ঠিক থাকলেও নাম লেখা রয়েছে ‘আজহার খান’। পুলিশ মনে করছে, তিনি ছদ্মপরিচয়ে ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন। তবে আধার কার্ডটি বৈধ কি না, সে বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি।
এর আগে গত ১৩ জুলাই নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নতুন করে আলোচনায় আসে ডেভিড ইমনের নাম। পরে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবির অডিও রেকর্ড ফাঁস হয়। এই ঘটনায় করা মামলায় আত্মগোপনে চলে যান ইমন। গত দুই বছরে একাধিক জোড়া খুনসহ অন্তত ১৫টি মামলায় ইমনের নাম রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ডেভিড ইমন ও তার সহযোগীরা চট্টগ্রাম ছেড়ে প্রথমে ঢাকায় যান। সেখানে তারা পোশাক পরিবর্তন করেন, ব্যবহৃত গাড়ি বদলান, এমনকি চালকও পরিবর্তন করেন। পরে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই চেকপোস্ট বসানো থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তারা ধরা পড়েন।
জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নাম ব্যবহার করা হয়েছে। সেখানে ছবি, জন্মতারিখ ও পরিচয় নম্বর রয়েছে। তদন্তকারীরা কার্ডটি আসল কি না, তা খতিয়ে দেখছেন। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে তথ্য বিনিময় করা হতে পারে বলে জানা গেছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পালিয়ে ভারতে গেলে ভুয়া পরিচয়ে আত্মগোপনের পরিকল্পনা ছিল কি না, তা তদন্তে গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া আধার কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং সীমান্ত পাড়ি দেওয়ার নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এসপি মাসুদ আলম বলেন, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। ভারতে পৌঁছে নিরাপদে বসবাসের প্রস্তুতির অংশ হিসেবেই চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ তাকে এই কার্ড দিয়েছিল বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন।
পুলিশের প্রদর্শিত আধার কার্ড ডেমো
এদিকে ডেভিড ইমনের কাছে পাওয়া আধার কার্ড এর নমুনা যাচাই করে দেখা গেছে, পুলিশের প্রদর্শন করা ওই আধার কার্ডে ব্যবহৃত নম্বরটি ইন্টারনেটে বহুল ব্যবহৃত একটি ডেমো নম্বর। এটি প্রকৃত কোনো ভারতীয় নাগরিকের পরিচয়ের সঙ্গে সম্পর্কিত নয়।
যাচাইয়ে দেখা গেছে, কার্ডটিতে ব্যবহৃত ১২ অঙ্কের আধার নম্বর 123456789012। গুগলে অনুসন্ধান করে একই নম্বর ব্যবহারে একাধিক ডেমো আধার কার্ডের নমুনা পাওয়া গেছে। সেসব কার্ডে ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছে স্যাম অল্টম্যান (Sam Altman) নামের কার্ডটি।
এর আগে Sam Altman নামের আধার কার্ডটি ব্যবহার করে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম Firstpost একটি প্রতিবেদন করেছে। ‘ChatGPT Creates Aadhar and PAN Cards: Should You Be Worried?’ শিরোনামের ওই প্রতিবেদনটি গত বছরের ৪ এপ্রিল প্রচারিত হয়। উন্মুক্ত ভিডিওমাধ্যম ইউটিউবের এটি এখনও পাওয়া যায়। যা থেকে প্রতীয়মান হয় এটি কেবল প্রদর্শন ও পরীক্ষামূলক ব্যবহারের জন্য ব্যবহৃত একটি ডেমো নম্বর।

.png)

আবৃত্তি সংগঠন শ্রুতিঘর আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রবীন্দ্রনাথের বাঁশি’ শীর্ষক একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
২৩ মিনিট আগে
আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় আবারও কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কিংফেং ঝ্যাং। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত হলে থাকার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন।
১ ঘণ্টা আগে