স্ট্রিম প্রতিবেদক

বিচারহীনতা, অবহেলা আর প্রান্তিক মানুষের জীবনের না বলা গল্প নিয়ে নির্মিত ‘আদমসুরত’-এর চারটি নতুন প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদল তাড়ুয়া।
আগামী ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে। প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় দুটি করে মোট চারটি প্রদর্শনী হবে।
‘আদমসুরত’-এর রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। এটি তাড়ুয়া নাট্যদলের দ্বিতীয় প্রযোজনা। বাকার বকুল বলেন, রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত ঘটে চলা নানা অমানবিক ঘটনার প্রতিফলনই উঠে এসেছে আদমসুরতে।
তিনি আরও বলেন, নাটকের প্রতিটি দৃশ্য দর্শকের মধ্যে এক ধরনের দমবন্ধ করা অনুভূতির সৃষ্টি করবে।
অন্তত ২৫ শিল্পী নাটকটিতে অভিনয় করছেন। তাদের মধ্যে আছেন আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, দিপু রহমান, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর মাহমুদ, ইফতি আহমেদ, আনন্তি হোসেন, কানিজ নুসাইবা সালাম, ফাতেমাতুজ জহুরা মহুয়া, স্বর্ণালী চৈতী, মৃত্তিকা মাটি, রিয়া দেবনাথ, মেজবাউল হাসান অর্ণব, ফারদিন রিয়াদ, রাতুল আহম্মেদ, আবুল হায়দার কাঞ্চন, প্রণয় প্রসাদ পাল, তানভীর হোসেন, অমিত নিয়াজ, রুম্মান শাহরিয়ার শুভ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, অনলাইনের পাশাপাশি ফোনেও অগ্রিম টিকিট বুকিং করা যাবে। এছাড়া প্রদর্শনীর দিন হলের কাউন্টার থেকে মিলবে টিকিট।
২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটকের মাধ্যমে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল তাড়ুয়া।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৮ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
৮ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৯ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)