
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসে প্রাণহানি হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এই ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু।
মৃত বিবি হাফসা (১৯) ওই ক্যাম্পের সমি উল্লাহর মেয়ে। আর আহত নুরুল ইসলামের ৩ বছরের ছেলে আব্দুল মজিদকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ক্যাম্পের বাসিন্দারা জানান, বিকেলে বৃষ্টির সময় পাহাড়ধসে একটি শেল্টার চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়।
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসের ঘটনা বেড়েছে। এজন্য ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক করার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃষ্টি শুরুর পর গত ৪ জুলাই থেকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার সদর, চকরিয়া ও পেকুয়ায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২০ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৪৩ মিনিট আগে