স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের কর্মসূচিতে এসে মোবাইল খুইয়েছেন ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
পরে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি উজ্জীবিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বটতলায় ‘জুলাই প্রদর্শনী’ আয়োজন করে। এতে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভ সম্প্রচার করার জন্য ব্যারিস্টার আরমান উপস্থিত এক ব্যক্তির হাতে মোবাইল ফোনটি দেন। কিছুক্ষণ পর লাইভ চলা অবস্থায় ফোনটি নিয়ে তিনি চলে যান। পরে আর ওই ব্যক্তিকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি হয়েছে। আরমান ভাই গলায় কার্ড ঝুলানো এক ব্যক্তিকে লাইভ করতে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, ছেলেটি আয়োজকদের কেউ। কিন্তু পরে জানা যায়– তিনি আয়োজকদের কেউ নন। ধারণা করা হচ্ছে, তিনি ডেকোরেশনের কাজে যুক্ত কেউ।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ব্যারিস্টার আরমান আমাকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান। একটি জিডি করা হয়েছে।

শাহবাগ থানার এএসআই জুয়েল মজুমদার জানান, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম মোবাইল চুরির ঘটনায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৮ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
৮ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৯ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)