স্ট্রিম প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে অপসারণে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।
‘দাওকান্দি এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষিকাকে জুটা দিয়ে পেটানোর ঘটনায় বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী, গ্রাম্য মাতব্বর আব্দুস সামাদ ওরফে সামাদ দারোগা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইউজদার আলী, সাবেক সভাপতি আফাজ উদ্দিন প্রমুখ।
অবশ্য সংবাদ সম্মেলনে শিক্ষিকাকে জুতাপেটা করা বিএনপি কর্মী ও মাছ ব্যবসায়ী শাহাদাত আলী ছিলেন না। উপস্থিত বিএনপি নেতাকর্মীরা জানান, শাহাদাত আলী অসুস্থ। তাঁর হাটে রিং পরানো রয়েছে। এ জন্য উপস্থিত হতে পারেননি।
গত বৃহস্পতিবার অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে পিটিয়ে আহত করা হয়। এ সময় নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে পায়ের জুতা খুলে মারধর করেন শাহাদাত আলী। ফেসবুকে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে দেখা যায়, আলেয়া খাতুন নিজেও শাহাদাতকে চড় মারেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২৩ এপ্রিল কলেজের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে আংশিক ও বিকৃতভাবে প্রকাশ এসেছে। এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
আব্দুস সামাদ বলেন, আমাদের চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ভিত্তিহীন। কলেজে আগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জবাবদিহি করতে গেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রথমে আমাদের ওপর হামলা করেন আলেয়া খাতুন হীরা।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলেয়ার অপসারণ চেয়ে তিনি বলেন, আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলেয়ার অপসারণ চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
বিএনপি নেতা আকবর আলী বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। ভিডিও ফুটেজেও আমাকে দেখা যায়নি। তিনি দাবি করেন, সামাজিক মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষিকাকে মারধরে জড়িত শাহাদাত আলীর বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একটি হিমাগার থেকে ঋণ নিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে হিমাগার কর্তৃপক্ষ আদালতে মামলা করে। এই গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে শাহাদাত আলী গত বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আলিয়া খাতুন হীরার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়ান।
আলেয়া খাতুন হীরা বলেন, বিভিন্ন সময় কলেজে এসে তারা হিসাব চাইতেন, যা মূলত চাঁদা দাবির অংশ ছিল। এবার তারা এসেছিলেন মাহফিলের নামে চাঁদা নিতে। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। আমি তাদের বিচার চাই।
অধ্যক্ষ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপির বিভিন্ন গ্রুপ আমার কাছে চাঁদা দাবি করে আসছে। দাবি প্রত্যাখ্যান করায় তারা ক্ষুব্ধ ছিল।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে