স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক অধিকারের উন্নয়নে সংস্কারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে (এনসিসি) কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এনসিসির সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তাঁর বৈঠককে 'আকর্ষণীয়' বলে বর্ণনা করে মাইকেল মিলার বলেন, ‘বৃহত্তর জবাবদিহি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা—সবকিছুই সিদ্ধান্তের টেবিলে রয়েছে।’
গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সফল রূপান্তরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কথাও জানান মিলার।
জাতীয় ঐকমত্য কমিশন জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিশনের কার্যক্রম, লক্ষ্য ও অর্জনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ‘জুলাই জাতীয় সনদ’-এর বাস্তবায়ন সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন।
মাইকেল মিলার কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন ও চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে