শিক্ষার্থীরা চাইলে আলোচনায় বসিয়ে দিতে প্রস্তুত ছাত্রদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২০: ২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসতে চাইলে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আলোচনায় বসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, ‘আমরা বলেছি, যদি আন্দোলনকারীরা চায় তাহলে তারা প্রতিনিধি নির্বাচন করুক, ছাত্রদল তাদের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাতে বসিয়ে দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা খেয়াল করলাম, তারা সেটি না করে রাস্তা বন্ধ করে বসে যাওয়ার উপক্রম তৈরি করেছে।’

তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতির জন্য চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত হয়েছে। বাকি বোর্ডগুলোর বিষয়েও আমরা তাদের সঙ্গে একমত যে সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিত রাখতে হবে। গতকাল আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছি, শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে আমরা একমত। আমরা তাদের এটা বলেছি।’

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সরকার আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করার বিষয়ে। আমি মনে করি আল্টিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে। তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনে ঢুকে এটিকে একটা সাবোটাজ করার উপক্রম করছে। আমরা সেটি শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত