স্ট্রিম প্রতিবেদক

মাত্র তিন মাস আগে কর্মজীবন শুরু করেছিলেন। স্বপ্ন ছিল মানুষের সেবা করার। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ চিকিৎসক আবিদ হাসান জিসান (২৬)। রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ সড়কের একটি মেস থেকে এই মেধাবী চিকিৎসকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
আবিদ হাসান জিসান ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন। সোমবার (৪ মে) দুপুরে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জিসানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। বড় ভাই জাহিদ হাসান কান্নাভেজা কণ্ঠে স্মৃতিচারণ করে বলেন, ‘সকাল সাড়ে ৮টায় শেষ কথা হয়েছিল ওর সাথে। তখনই বলেছিল শরীরটা একটু খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। কে জানত এটাই হবে ওর সাথে শেষ কথা? এরপর দুপুর থেকে ফোন দিচ্ছিলাম, কিন্তু ও আর ফোন ধরল না।’ ফোনে সাড়া না পেয়ে জিসানের রুমমেটকে খবর দেন জাহিদ, কিন্তু ততক্ষণে সব শেষ।
জিসানের বন্ধু ও রুমমেট দ্বীপ্ত সিংহ জানান তাদের দীর্ঘ পথচলার কথা। তারা দুজনই কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে গত বছর ইন্টার্ন শেষ করেছিলেন। তিন মাস আগে একসঙ্গে ঢাকায় চাকরি শুরু করেন এবং শাহবাগের একই মেসে থাকতেন।
দ্বীপ্ত বলেন, ‘সকালে বের হওয়ার সময়ও ওকে ভালো দেখে গিয়েছিলাম। ওর বড় ভাইয়ের ফোন পেয়ে মেসে গিয়ে দেখি, সে বিছানায় অচেতন। অনেক ডেকেও যখন সাড়া দিচ্ছিল না, তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তাররা জানান ও আর নেই।’
চুয়াডাঙ্গার পলাশপাড়া গ্রামের আহসান হাবিবের সন্তান জিসান ছিলেন পরিবারের আশা-ভরসার স্থল। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি। জিসানের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল এবং তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নামে একজন নিহত হয়েছেন। এর জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
১২ মিনিট আগে
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে তাঁর পাশে বসা নেতাকর্মীদের ‘শতকরা ৯০ ভাগ মাদক সেবন করেন’ বলে বলতে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সমাজকল্যাণ ও ক্যান্টিনবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অন্তুকে মারধরের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১১ ঘণ্টা আগে