স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু এভিনিউ) অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সময়ে কার্যালয়ের সামনের রাস্তা দখল করে ক্রিকেট খেলতে দেখা গেছে বেশ কয়েকটি দলকে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে গুলিস্তানে এই দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এ সময় তাঁদের ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দাও, ভেঙে দাও’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ চলাকালে সাধারণ জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ, খড় ও পলিথিন জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়লেও সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কার্যালয়ের সামনের রাস্তায় চারটি দলকে ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা যায়। খেলায় অংশ নেওয়া মোহাম্মদ রিয়াদ ভূঁইয়া নামে এক স্থানীয় ব্যবসায়ী স্ট্রিমকে বলেন, ‘স্বৈরাচারের কোনো দালাল যেন এখানে আসতে না পারে, তাই আমরা রাত তিনটা থেকে এখানে অবস্থান নিয়েছি। একটু আগে একজনকে ধরেছিলাম, সে নাকি আওয়ামী লীগকে ভালোবাসে।’
ক্রিকেট খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই এলাকা দখল করে বসে আছি। তেমন কোনো কাজ তো নেই। পরে ছোট-বড় ভাইয়েরা মিলে খেলা শুরু করলাম। সারাদিন আমরা এখানেই থাকব, তাই একটা কিছু তো করা উচিত।’

আরেকজন অংশগ্রহণকারী মোহাম্মদ শাওন, যিনি গুলিস্তান এলাকার একটি অফিসে চাকরি করেন, তিনি বলেন, ‘আওয়ামী লীগকে সবাই ঘৃণা করে, আমিও করি। তাছাড়া আজ অফিসে তেমন কাজও নেই, তাই এখানে চলে এসেছি।’
খেলাধুলা নিয়ে তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করি, কিন্তু চাকরিতে ঢোকার পর সময় পাই না। খেলার মাঠও তো নেই। আজ সময় আর মাঠ দুটোই পেয়ে গেলাম, তাই একটু খেলে নিচ্ছি।’
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজ বৃহস্পতিবার। এই দিনে অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ দল আমওয়ামী লীগ।
এদিকে ট্রাইব্যুনাল আগামী সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে