স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের রাজধানী মানামার সন্নিকটে মুহাররাক দ্বীপের সালমান শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। নিহত আবুল মহসিন ওরফে তারেক (৫২) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা।
রাষ্ট্রদূত জানান, মুহাররাক দ্বীপের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কাজ করছিলেন তারেক। সে সময় বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের একটি অংশ সরাসরি জাহাজের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয় এবং পাশে থাকা দুজন বাংলাদেশি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দূতাবাস তাদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মোহাম্মদ তারেক দীর্ঘ ২৭ বছর বাহরাইনে কর্মরত ছিলেন। তাঁর ফুফাতো ভাই মোশারফ হোসেন সামাজিক মাধ্যমে মৃত্যুর তথ্য জানিয়ে পোস্ট করেছেন।
এর আগে গত শনিবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হন। আর গতকাল রোববার কুয়েতে ড্রোন হামলায় আরও চার বাংলাদেশি আহত হন। দূতাবাস প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং যথাসম্ভব ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরান পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

টাঙ্গাইলের কবির হোসেন একজন প্রকৃত প্রান্তিক কৃষক এবং তিনি সরকারি নিয়ম মেনেই ‘কৃষক কার্ড’ পেয়েছেন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আলাদা দুটি তদন্ত কমিটি।
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ত্রুটির অভিযোগ উঠেছে। নির্ধারিত পাস নম্বর পেলেও কারিগরি ভুলে শতাধিক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি স্বীকার করেছে।
৩৬ মিনিট আগে
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩৯ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় ভূট্টাখেত থেকে আতিকা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন যুবকের বাবা ও চাচা স্থানীয়দের পিটুনিতে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছে তাঁর ভাই।
১ ঘণ্টা আগে