স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ত্রুটির অভিযোগ উঠেছে। নির্ধারিত পাস নম্বর পেলেও কারিগরি ভুলে শতাধিক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি স্বীকার করেছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ‘সি’ ইউনিটে বিজ্ঞান ও অবিজ্ঞান (মানবিক ও ব্যবসায় শিক্ষা) উভয় শাখার জন্য পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। অবশ্য বিজ্ঞান শাখার ক্ষেত্রে আবশ্যিক ও ঐচ্ছিক অংশে পৃথক শর্ত ছিল। তবে প্রকাশিত ফলাফলে অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিজ্ঞান শাখার শর্ত প্রয়োগ করা হয়েছে। এতে কয়েক’শ শিক্ষার্থী পাস নম্বর পেলেও অকৃতকার্য হিসেবে ফলাফলে নাম আসেনি।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হুমায়রা আক্তার লিজা জানান, তিনি ৫৪ দশমিক ৫০ নম্বর পেলেও ফেল দেখানো হয়েছে । তিনি বলেন, ‘পাস করলে আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারতাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভুল আমার বড় ক্ষতির কারণ হয়েছে।’
একইভাবে খেলোয়াড় কোটায় আবেদনকারী শেখ সাইফুজ্জামান ৪৬ দশমিক ৫০ নম্বর পেলেও অকৃতকার্য দেখানোয় সাক্ষাৎকারের ডাক পাননি বলে অভিযোগ করেছেন তার বাবা আকরামুজ্জামান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। কারিগরি ত্রুটির কারণে কয়েকশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট ইউনিটের।’
‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা জানান, সমস্যাটি সমাধানে একটি সভা ডাকা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘আগামী রোববার (১৯ এপ্রিল) এ বিষয়ে জরুরি সভা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

.png)

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
৪ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৪ ঘণ্টা আগে