স্ট্রিম সংবাদদাতা

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহলদল হারিয়াকোনা এলাকা থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। আটক ব্যক্তিদের মধ্যে চার শিশু, তিন নারী ও দুজন পুরুষ।
বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয় শেরপুরের স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সঙ্গে। গতকাল বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছে। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৯৫-এর ১৫০ গজ ভিতরে হারিয়াকোনা পাহাড়ের গহিনে সীমান্তে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিল। কিন্তু বিজিবির কঠোর নজরদারির জন্য গতকাল তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। আজ রাতে তাদের সীমান্ত পার হওয়ার কথা ছিলো। কিন্তু বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ তাদের শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ও পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

.png)

মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শোডাউন এবং বিমানবন্দর এলাকায় ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
পাবনায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
৪২ মিনিট আগে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা ছাড়েন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর স্থাপন নিয়ে আলোচনা হয়েছে।
২ ঘণ্টা আগে