স্ট্রিম প্রতিবেদক

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটি অভিযোগ করেছে, ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব এসব হামলাকে প্রকাশ্যে বৈধতা দিচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি এ অভিযোগ করে। তারা জানায়, এ জাতীয় বক্তব্য শিক্ষাঙ্গনের পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলছে।
সংগঠনটি জানায়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটা হামলায় বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জাবির খানসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন ক্যাম্পাসে ভিন্নমতাবলম্বী ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার কারণে শিক্ষাঙ্গনে চরম ভীতি ও অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে শিক্ষাঙ্গনে সব শিক্ষার্থীর নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করার আহ্বান জানায় জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে