স্ট্রিম ডেস্ক

গুজরাট রাজ্য থেকে দুই শতাধিক মানুষকে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এরা অবৈধ বাংলাদেশি অভিবাসী। তবে সেখানে এমন কিছু লোকও রয়েছে, যাদের পরিচয় জানা যায়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গত ৩ জুলাই ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান এই বন্দীদের নিয়ে গুজরাটের ভাদোদরা বিমানবন্দর থেকে যাত্রা করে। গুজরাট পুলিশ জানায়, আটককৃতদের বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোয় নামিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বাংলাদেশে ফেরত পাঠাবে।
নাম প্রকাশ না করার শর্তে গুজরাট পুলিশের এক কর্মকর্তা জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পাহেলগাম হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয়, যেসব বিদেশি ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন, তাঁদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে।’
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, গুজরাট পুলিশ, এটিএস (সন্ত্রাসবিরোধী স্কোয়াড), ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিএসএফসহ বিভিন্ন বাহিনী মিলিতভাবে এই অভিযান চালিয়েছে।
গত ২ জুন প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অপারেশন সিঁদুরের পর অবৈধ বাংলাদেশি সন্দেহে এখন পর্যন্ত দুই হাজারের অধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
পুশ-ইন বিষয়ে গত ৩ জুন এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে বাস্তবিক উপায়ে পুশ-ইন ঠেকানো সম্ভব নয়।
গত ৭ মে এক সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, যে প্রক্রিয়ায় লোকেদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, তা সঠিক নয়। কেউ অবৈধ অভিবাসী হলে তাঁকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানোর কথাও তিনি জানান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে