পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা
স্ট্রিম সংবাদদাতা

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (৭ জুন) দিবাগত গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আলোচনার পর তাদের ফিরিয়ে নেওয়া হয়। এ সময় ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট কিছু সময় বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখাসংলগ্ন এলাকায় অবস্থান করেন। টানা প্রায় ৭০ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী ও শিশুরা। কয়েক দফা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের সেখানে থাকতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত পর্যন্ত ওই ১০ জনকে সীমান্ত এলাকায় দেখা যায়। হঠাৎ ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আলো জ্বাললে সেখানে আর কাউকে দেখা যায়নি। পরে নিশ্চিত হওয়া যায়, বিএসএফ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, সীমান্তে গিয়ে ওই ১০ জনের খোঁজখবর নিচ্ছিলাম। রোববার রাতেও নজর রাখছিলাম। হঠাৎ ভারতীয় সীমান্তের সব ফ্লাডলাইট নিভে যায়। প্রায় দুই ঘণ্টা পর আবার আলো জ্বলে উঠলে সেখানে আর কাউকে দেখা যায়নি। পরে জানা যায় বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে।
এর আগে আটকে থাকা ১০ জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়। তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা শামসুল, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তাদের সবার ভারতীয় আধার কার্ড ছিল বলে জানা যায়। পরিবারটির দাবি ছিল, ভারতীয় পুলিশ তাদের আটক করে বিভিন্ন স্থানে নেওয়ার পর বড়বাড়ি সীমান্তে নিয়ে আসে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার মধ্যরাতে বিএসএফ ওই ১০ জনকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে। যাওয়ার আগে আমাদের সদস্যদের সঙ্গে কথা বলেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।’

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে