স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য ও চীনের দূতাবাস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পর দুই দেশের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।
যুক্তরাজ্য দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
অন্যদিকে, চীনের দূতাবাসের বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। গণনা শেষে নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ পান ৮৮ ভোট।

.png)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৫ মিনিট আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৭ মিনিট আগে
সংক্রমণ ছড়ানোর নিশ্চিত ঝুঁকি সত্ত্বেও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মশারি ছাড়াই চলছে চিকিৎসা। সরেজমিনে হাসপাতালটির নারী-পুরুষ উভয় ওয়ার্ডে একজন ডেঙ্গু রোগীর শয্যায়ও মশারি টানাতে দেখা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষেরও ছিল না কোনো উচ্চবাচ্য।