স্ট্রিম প্রতিবেদক

স্বৈরাচার দেশের সম্পদ লুটপাট করে পাচার করায় বর্তমানে অর্থনীতি চাপের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর স্বৈরাচার দেশের মানুষের ওপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, একসঙ্গে এই দেশের মানুষের অর্থ-সম্পদ তারা লুটপাট করে বিদেশে পাচার করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। ঠিক কাছাকাছি সময়ে পৃথিবীর অনেকগুলো দেশ, এশিয়া মহাদেশেই অনেকগুলো দেশ স্বাধীন হয়েছিল। সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ ও মানুষ। সেই স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে জনগণ। যেভাবে ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল।’
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ শুধু স্বাধীন করলে হবে না। দেশ যদি স্বাধীন করি, স্বৈরাচার মুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া। দেশের মানুষের জন্য ব্যবসা-বাণিজ্য, চাকরির নিশ্চয়তা বিধান করা। দেশের মা-বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে সেটি—শিক্ষায় হোক অথবা অর্থনৈতিকভাবে হোক—সেই ব্যবস্থা করতে হবে।
সরকারপ্রধান বলেন, দেশের কৃষকেরা যেন স্বাবলম্বী হতে পারেন, সেজন্য কাজ করতে হবে। দেশে যেন মিলকারখানা তৈরি হতে পারে, বেকার সমস্যার সমাধান হয়, সেজন্য কাজ করতে হবে। দেশে আইনশৃঙ্খলা ঠিক থাকে, নারী হোক, পুরুষ হোক দিনের যেকোনো সময় নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে, নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারেন— এগুলো নিশ্চিত করতে হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে