স্ট্রিম প্রতিবেদক
প্রস্তাবিত শিক্ষা বাজেট বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
এহছানুল হক মিলন জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাত সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বড় শিক্ষা বাজেট ঘোষণা করেছে। একই সঙ্গে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির প্রায় ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত আরও অর্থ ব্যয় করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কেও শিক্ষা উন্নয়নে ১০৭ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় প্রতিটি শিক্ষককে ট্যাব সরবরাহ করা হবে এবং ২৫ হাজার মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ গড়ে তোলা হবে। এতে শিক্ষকেরা ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে পাঠদান করতে পারবেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবেন।
এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা থেকে বেরিয়ে আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ৩০ হাজার শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে আরও ২০ হাজার মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের কাজ চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের জিআইএস (ভৌগোলিক তথ্য ব্যবস্থা) ম্যাপিং করা হবে, যাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য চিহ্নিত করে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যায়। এ ছাড়া ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জন্য ইউনিক এডুকেশন আইডি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে