স্ট্রিম প্রতিবেদক

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদিয়া তাসনীম ও তোসিবা কাশেম সভায় উপস্থিত ছিলেন।
সভায় নবনীতা সিনহা বলেন, দেশের পাবলিক প্লেস, গণপরিবহন, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেন এই প্রকল্প বাস্তবায়ন করবে। ইউজিসি কর্তৃক নির্বাচিত পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে তিনি জানান।
নবনীতা সিনহা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি’র সহযোগিতা প্রত্যাশা করেন। শিগগিরই এ লক্ষ্যে ইউজিসি’র সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করা হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে তিনি জানান।
হাইকোর্টের এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে তিনি ইউএন উইমেনকে আশ্বস্ত করেন।
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবকে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইউএন উইমেনের সহযোগিতায় শিগগিরই একটি কর্মশালা আয়োজন করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে