স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংককে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে দীর্ঘ আন্দোলনে থাকা সংগঠনটি।
আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক।
তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যা সমাধানে গ্রাহকদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে সাত দফা দাবি উপস্থাপন করা হয়েছে। ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও আমানতকারীদের পক্ষ থেকে উপস্থাপিত সাত দফা দাবির স্মারকলিপি গভর্নরকে প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের দাবি পর্যালোচনা করে সাত দফা দাবিকে যৌক্তিক দাবি হিসেবে স্বীকার করেছে। কিন্তু যৌক্তিক দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও আমানতকারীরা মনে করে বাংলাদেশ ব্যাংক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।’
নুর নবী মানিক বলেন, ‘ব্যাংকের শেয়ারহোল্ডার এবং আমানতকারীদের যৌক্তিক সাত দফা বাস্তবায়ন না করে বাংলাদেশ ব্যাংক কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র সফল করার কাজ করছে বলে আমরা মনে করি। বাংলাদেশ ব্যাংক যদি দেশ ও জনগণের কল্যাণ চায়, ব্যাংকের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তবে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাত দফা দাবি মেনে নিতে হবে। নতুবা আগামী বুধবার ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’
গ্রাহক ফোরামের দাবিগুলো হলো—আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা; ২০১৭ সালে গায়ের জোর ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে অন্যায়ভাবে কেড়ে নেওয়া বৈধ মালিকানা প্রকৃত শেয়ারহোল্ডারদের কাছে ফিরিয়ে দেওয়া; ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং এস আলমসহ সব ব্যাংক লুটেরাকে দ্রুত বিচারের আওতায় আনা; ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান সব ধরনের আতঙ্ক দূর করা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকা; ব্যাংকের লুণ্ঠিত সব অর্থ উদ্ধার ও এস আলমের সব সম্পদ বাজেয়াপ্ত করা; ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা অবিলম্বে বাতিল করা এবং জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য এবং এস আলমের হাতে পুনরায় ব্যাংক তুলে দেওয়ার যে প্রচ্ছন্ন আভাস দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে