স্ট্রিম প্রতিবেদক

রবীন্দ্রসাহিত্যে গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী বুলবুল ইসলাম বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ পাচ্ছেন। আগামী ১১ মে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁদের এই পুরস্কার প্রদান করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবীন্দ্রসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষণা ও সংগীত—এই দুই শাখায় প্রতি বছর এ সম্মাননা প্রদান করে বাংলা একাডেমি।
গবেষণা শাখায় পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক। অন্যদিকে সংগীত শাখায় বুলবুল ইসলাম দেশের প্রথিতযশা একজন রবীন্দ্রসংগীত শিল্পী। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করা এই শিল্পী ওস্তাদ বাবু কাঞ্চুরাম অধিকারীর কাছে শাস্ত্রীয় সংগীতে প্রাথমিক শিক্ষা লাভ করেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে