
বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (১২ এপ্রিল) তাঁর পক্ষে কারা ফটকে মনোনয়নপত্রে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমনের আইনজীবী এম লিটন আহমেদ এই আবেদন করেন। আবেদনে বলা হয়, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে ইচ্ছুক ব্যারিস্টার সুমন। বর্তমানে তিনি কেরানীগঞ্জের স্পেশাল সেন্ট্রাল জেলে আন্ডার ট্রায়াল (বিচারাধীন) বন্দি রয়েছেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত ফরমে প্রার্থীর স্বাক্ষর বাধ্যতামূলক। এ কারণে জেল কোড অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে জেলগেটে ব্যারিস্টার সুমনের স্বাক্ষর গ্রহণের অনুমতি ও সুযোগ চাওয়া হয়েছে আবেদনে।
তফসিল অনুযায়ী, বার কাউন্সিল নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে আগামী ১৯ মে ভোট হবে।
এম লিটন আহমেদ সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্টের পেশাদার আইনজীবী এবং তিনি এই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। কারাবন্দি থাকলেও নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে সুমনের কোনো আইনি বাধা নেই বলে জানান তিনি।
২০২৪ সালের ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। তাঁর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগে মিরপুর, আদাবর এবং যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৬ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৭ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে