স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে কচুরগুল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত অবস্থানে পিছু হটে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে জঙ্গল এলাকা দিয়ে বিএসএফ এই ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ওই ১০ জনকে অন্য একটি সীমান্ত পয়েন্ট দিয়ে পুনরায় ভারতে পাঠানো হয়।
বিজিবি জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে।
এ বিষয়ে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার ভোরে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।’
তিনি আরও জানান, সীমান্তে পুশইন আটকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তজুড়ে টহল জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে