স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ফটোজিয়াম: লাইফ অব পোয়েট্রি’ শীর্ষক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের দুই প্রধান কবি শামসুর রাহমান ও আল মাহমুদের অসংখ্য অদেখা মুহূর্তের ছবি।
গত শুক্রবার (৩ এপ্রিল) শুরু হওয়া এই আয়োজনে নাসির আলী মামুনের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দুই কবির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের নানা অজানা গল্প ফুটে উঠেছে।
প্রদর্শনীর ভিডিও বার্তায় নাসির আলী মামুন তাঁর আলোকচিত্রী হওয়ার শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করেন। সত্তরের দশকের স্টুডিওর কৃত্রিমতা ভেঙে কেন তিনি ‘পোর্ট্রেট ফটোগ্রাফি’ বেছে নিলেন, তার ব্যাখ্যা দিয়ে নাসির আলী মামুন বলেন, ‘সবাই একই রকম ছবি তোলে, একই কথা বলে। যেন ক্যামেরার সামনে এক-একটা রোবট। আমি তখন ভাবলাম, আমাকে এমন এক পথে যেতে হবে যেখানে কেউ পা রাখেনি।’
বাংলা সাহিত্যের দুই নক্ষত্র শামসুর রাহমান ও আল মাহমুদ ব্যক্তিগত জীবনে বন্ধু হলেও সময়ের পরিক্রমায় তাঁদের মধ্যে একধরনের দূরত্ব তৈরি হয়েছিল। নাসির আলী মামুন জানান, তাঁদের মধ্যকার সেই সূক্ষ্ম বিভাজন ঘুচিয়ে দুই কিংবদন্তিকে এক ফ্রেমে আনাই ছিল তাঁর লক্ষ্য।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৯৮৫ সালে কলকাতায় তোলা দুই কবির ‘পিঠাপিঠি’ দাঁড়িয়ে থাকার দৃশ্য। নাসির আলী মামুন সেই মুহূর্তের কথা স্মরণ করে বলেন, ‘আমি তাঁদের বলেছিলাম পিঠাপিঠি হয়ে দাঁড়াতে। এটি তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের এক অদ্ভুত প্রতিফলন।’
এ ছাড়া ২০০৪ সালের অক্টোবরে শামসুর রাহমানের বাড়িতে ধারণ করা একটি ছবিতে দেখা যায়, আল মাহমুদ নামাজ পড়ছেন আর শামসুর রাহমান খাবার খাচ্ছেন। নাসির আলী মামুনের ভাষায়, ‘এই মুহূর্ত ছিল অভাবনীয়। যেন কবিতা এক মুক্ত আকাশে ডানা মেলেছিল।’
আলোকচিত্রী নাসির আলী মামুন মনে করেন, এই দুই কবি কেবল লেখক ছিলেন না, তাঁরা ছিলেন সময়ের দ্রষ্টা। পরবর্তী প্রজন্মের কাছে এই দুই কবির আত্মিক টান আর বিবর্তন তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
ঢাকার ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজের এই প্রদর্শনীতে দুই কবির প্রায় ৬০টি আলোকচিত্র ও অপ্রকাশিত ভিডিও ফুটেজ প্রদর্শিত হচ্ছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

.png)

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
৬ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৬ ঘণ্টা আগে