স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহিউদ্দিন গুলিবিদ্ধ ও মো. রনি নামে আরেকজন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ দুজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান জানান, গুলিবিদ্ধ মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। আহত রনির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আটক দুজনের মধ্যে জিয়াউল হক জিয়ার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা লিয়াকত আলী সহযোগীদের নিয়ে একটি আদালতে মামলায় হাজিরা দেন। বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী রক্ষা পেলেও, তাঁর পাশে মহিউদ্দিন গুলিবিদ্ধসহ দুজন আহত হন।
সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ হামলা করেছে বলে তারা জানতে পেরেছেন। তদন্তের জন্য প্রতিপক্ষের নাম গোপন রাখা হয়েছে।
এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করেন। আদালত এলাকা ঘিরে রেখে পুলিশ তিনজনকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আটক একজনের কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। তাঁকে সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত চলছে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে