নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন ড. ইউনূসের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৯: ৪৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. মুহাম্মদ ইউনূস
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. মুহাম্মদ ইউনূস

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজ প্রতিষ্ঠান ইউনূস সেন্টার থেকে এক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।

নোবেলজয়ী ড. ইউনূস অভিনন্দন বার্তায় বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি। তিনি দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদাকে আরও সমুন্নত করবে বলেও জানান তিনি।

অধ্যাপক ইউনূসের আশা, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন ড. ইউনূসের