বাসস

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব ও ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, এই দুটি গণআন্দোলনের পেছনের পরিস্থিতির মধ্যে খুব সামান্যই পার্থক্য রয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার পর ন্যায়ভিত্তিক ও কার্যকর রাষ্ট্র গঠনে ব্যর্থতাই দুই ঘটনার পটভূমি তৈরি করে। স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েন। এর ফলেই ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়, যা প্রায় একইভাবে ২০২৪ সালে পুনরাবৃত্তি ঘটে।
তিনি বলেন, ১৯৭৫ সালের পর থেকেই বাংলাদেশ একটি কার্যকর রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। তখন প্রতিষ্ঠানিক গঠন, সামরিক বাহিনীকে শক্তিশালী করা ও আঞ্চলিক রাজনীতিতে ভূমিকা রাখার মতো কার্যক্রম হাতে নেওয়া হয়, যা আজও প্রাসঙ্গিক।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে উপদেষ্টা বলেন, জিয়াউর রহমান কল্যাণমুখী রাজনীতির সূচনা করেন এবং একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গঠনে কাজ করেন। আজও দেশ তাঁর স্থাপিত ভিত্তির ওপর পরিচালিত হচ্ছে।
আলোচনায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ সভাটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, কবি ও রাজনৈতিক চিন্তাবিদ ফরহাদ মজহার, ড. আবদুল লতিফ মাসুম এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।

পূবালী ব্যাংকের সাড়ে অর্ধকোটি টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
২ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সংরক্ষিত বনে অবৈধ মাছের ঘের থেকে উদ্ধার হস্তীশাবকটির মৃত্যু পাথরের আঘাতেই হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তিন মাস বয়সী শাবকটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
নির্বাচন পরিচালনার আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (আরপিও) সংশোধন করা হয়েছে। এই লক্ষ্যে জাতীয় সংসদে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সংসদে এই বিল কণ্ঠভোটে গৃহীত হয়।
২ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে সদ্য অব্যাহতি পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে