স্ট্রিম প্রতিবেদক

বাংলা একাডেমির সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। সোমমবার (৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে, সকাল সাড়ে ১০টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমির নজরুল মঞ্চে তাঁর মরদেহ আনা হয়। সেখানে প্রথম জানাজা শেষে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নেওয়া হয়।
বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সর্বস্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন আমাদের সমাজ ও মননশীলতার এক আলোকবর্তিকা। মুক্তবুদ্ধি ও সত্যের পক্ষে তাঁর আপসহীন কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে আজীবন পথ দেখাবে।’ তিনি দেশের প্রতি এই বিশিষ্ট শিক্ষাবিদের অবদান স্মরণীয় করে রাখার আহ্বান জানান।
এছাড়া প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মৃতিসংঘ, বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
গত রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আবুল কাসেম ফজলুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে