স্ট্রিম প্রতিবেদক

সফরের প্রতিটি পর্যায়ে বাংলাদেশ উল্লেখযোগ্য কূটনৈতিক সম্মান ও ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি দাবি করেন, এই সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সংস্থার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ পর্যায়ে চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের আমন্ত্রণে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশ-চীন সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে আলোচনা হয় বলে মাহদী আমিন উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও গণমাধ্যমসহ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেয়েছে।’
মালয়েশিয়া ও চীনের শীর্ষ নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা।’
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিষয়টি শুধু বাংলাদেশের নয়, বরং মালয়েশিয়ার অভ্যন্তরীণ নীতিমালার সঙ্গে সম্পর্কিত। তবে দেশটির সরকার বাজার খুললে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
প্রধানমন্ত্রী সফর-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরে আলোচনা করে প্রেস টিম বিষয়টি জানাবে। সম্ভাব্য আঞ্চলিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পায়নের স্বার্থে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে এর সম্ভাব্যতা যাচাই করে বিস্তারিত আলোচনা করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে