স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রিয়াজ ও আল আমিন। মঙ্গলবার (৯ জুন) রাতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে বিশেষ অভিযানে ঢাকা থেকে আল আমিন এবং মুন্সিগঞ্জ থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমনা থানার মৌচাক আনারকলি মার্কেটের সামনে বিল্লাল হোসেন তালুকদার ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।
ওসি মোহাম্মদ রাহাত খান আরও বলেন, ‘নিহতের স্ত্রী ২১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার কারণ, অন্যদের অবস্থান এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ডের প্রক্রিয়া চলছে।’ পুলিশ জানিয়েছে, নিহত বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে