স্ট্রিম প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির প্রায় ২ শতাংশ—১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সংসদ সদস্যরা এই বরাদ্দকে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানান। একই সঙ্গে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দক্ষ মানবসম্পদ তৈরির পথ সুগম করবে। তবে বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তির বাইরে থাকায় শিক্ষকরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
একই দাবি জানান আরও কয়েকজন সংসদ সদস্য। তারা বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি, সেগুলোকে দ্রুত এই সুবিধার আওতায় আনতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি তুলে ধরেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস। তিনি বলেন, অষ্টম শ্রেণি পাস একজন ড্রাইভার ১২তম গ্রেডে বেতন পান। আবার, স্নাতক পাস একজন প্রাথমিক সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা বৈষম্যমূলক।
তিনি অন্যান্য দপ্তরে স্নাতক পাস কর্মীদের ১০ম গ্রেডের উদাহরণ টেনে প্রাথমিক সহকারী শিক্ষকদেরও অবিলম্বে ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান।
নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী মাঠপর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের লোকবল সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অনেক বিদ্যালয়ে পিয়ন নেই। শিক্ষকদেরই শ্রেণিকক্ষ পরিষ্কার করতে হয়, ঘণ্টা বাজাতে হয়। তিনি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত একজন করে পিয়ন নিয়োগের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে