স্ট্রিম সংবাদদাতা

ঢাকার আশুলিয়ায় তুরাগ নদে ভাসমান অবস্থায় মো. সুমন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে জেলার সাভার উপজেলার আশুলিয়া বাজার এলাকায় গরুর হাটের পাশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মো. সুমন ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার শাহ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি আড়তে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় রাতেই তার ভাই সালাউদ্দিন বাদি হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার পিকনিক করতে বন্ধুদের সঙ্গে ট্রলারে তুরাগ নদে যায় সুমন। ট্রলার থেকে নদে নামার সময় পড়ে তলিয়ে যায় সে। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জাতীয় জরুরি যোগাযোগ নম্বর থেকে পাওয়া খবরে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে একটি মরদেহ নদে ভাসতে দেখে ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার পকেটে পাওয়া একটি মোবাইল ফোনের সিম থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মরদেহ শনাক্ত করে।
আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে পানিতে পড়েন সুমনের মৃত্যু হয়েছে। মরদেহ শনাক্তের পর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহের ঢাকায় পাঠানো হয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে