স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফুটিকুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে দুইজন মাদ্রাসার ও একজন স্কুলের শিক্ষার্থী।
স্থানীয় জুনেদ আহমদ জানান, বুধবার সকালে কালবৈশাখি ঝড় ও বৃষ্টির কারণে কৃষিজমিতে পানি জমে যায়। ঝড়-বৃষ্টির পর বেলা দেড়টার দিকে তিন শিশু বাড়ির পাশে কৃষিজমিতে জমে থাকা পানিতে খেলতে নামে। একপর্যায়ে সদ্য মাটি কেটে নিচু করা জমিতে নামলে সেখানে ডুবে যায়। এক পথচারী দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।
জানা যায়, স্থানীয় রবিরবাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে