স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন। তবে ওই ব্যক্তিদের কবে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।
ডিএমপি জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১২টি এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে মিরপুর থানা এলাকা থেকে ৩ জনকে; রমনা, ধানমন্ডি হাজারীবাগ ও তেজগাঁও থেকে ২ জন করে এবং শাহবাগ, বংশাল, সূত্রাপুর, পল্টন, শিল্পাঞ্চল, পল্লবী ও কাফরুল থানা এলাকা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

.png)

অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর স্ত্রী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ মিনিট আগে
পাকিস্তানের সৌরবিদ্যুৎ বিপ্লবের অভিজ্ঞতা বাংলাদেশের জ্বালানি খাতের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
১১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২০ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে