স্ট্রিম প্রতিবেদক

মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১ মে) দুপুরে সমাবেশস্থলে দেখা যায়, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একাধিক টিম। সাদা পোশাকে নজরদারিতে রয়েছে পুলিশের একাধিক দল। এ ছাড়া বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়ার্ড মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়েছে। দল থেকে জানানো হয়েছে, বর্তমান সরকারের নেওয়া প্রগতিশীল শ্রমিক নীতি এবং শ্রমিকদের অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এই সমাবেশে আয়োজন করা হয়েছে।
এদিকে দুপুর থেকেই নয়াপল্টন এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৩৯ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে