স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে ‘কাফির’ ও ‘মুরতাদ’ উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’ পোস্টটি ছড়িয়ে পড়ার পরই নেটিজেন ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার জন্ম নেয়।
সাবেক শিক্ষার্থী এস এম আতিক বলেন, ‘৫ আগস্ট আমাদের বাকস্বাধীনতা এনে দিয়েছে। যার সুবাদে পদার্থবিজ্ঞানের শিক্ষকও এখন ফতোয়া দিতে পারেন।’
রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, ‘সবারই নিজস্ব দর্শন থাকে, আর তার মাপকাঠিও আলাদা। তবে এ ধরনের মন্তব্য প্রকাশ্যে না করাই উত্তম।’
রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর বলেন, ‘আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া দিবসকে পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক এক ফেসবুক পোস্ট শেয়ারের মাধ্যমে যে মন্তব্য করেছেন, এটা একান্তই তাঁর মন্তব্য। বেগম রোকেয়াকে যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি তার লেখার মাঝে সংস্কারমুখী একটা চিন্তা ছিল। তৎকালীন আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে “ধর্ম ও পুরুষশাসিত সমাজের” অনেক উপাদানকে নারী জাগরণের অন্তরায় হিসেবে অনেক রচনায় তিনি উল্লেখ করেছেন।’
খন্দকার মাহমুদুল হাসান কল দিলে বলেন, 'আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে সব ক্লিয়ার করেছি। ওখান থেকে সব দেখে নিতে পারেন।'

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে