স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ হাতে না পাওয়া এবং স্বাধীনতার ঘোষণাপত্র (প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্টস) থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তার কারণে সনদে স্বাক্ষর করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। তবে অনিশ্চয়তা দূর হওয়ায় দলটি পরে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে নিশ্চিত করেছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং দলটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
দলটি বলছে, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করা হবে বলে ঐকমত্য কমিশনের আলোচনায় জানানো হয়েছিল। তখন পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল রাখা হবে না বলেও জানানো হয়েছিল। তখন গণফোরাম বলেছিল, এটি সংশোধন করে স্বাধীনতার ঘোষণাপত্র রাখা হলে তারা স্বাক্ষর করবে। সে সময় এটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছিল।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী স্ট্রিমকে বলেন, ‘জুলাই সনদ নিয়ে আমাদের কিছু নোট অব ডিসেন্ট আছে। যেমন মুক্তিযুদ্ধ এবং এ সংক্রান্ত বিষয়াদি, সংবিধানের মূলনীতি—বাঙালি জাতীয়তাবাদ, সবাইকে বাংলাদেশি করা...এরকম আরও কয়েকটি বিষয় আছে। তবে আমাদের মূল বক্তব্য ছিল, স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে, যেটি না থাকলে আমাদের ঊনসত্তর থাকে না, মুক্তিযুদ্ধ থাকে না। প্রথমে বলা হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়া হবে, আমরা এতে আপত্তি জানিয়েছিলাম।’
সুব্রত চৌধুরী বলেন, ‘মঞ্চে গিয়ে দেখি, আমাদের শুধু অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, জুলাই সনদ দেওয়া হয়নি। এ কারণে আমাদের দাবি মানা হয়েছে কি না, তা নিশ্চিত ছিলাম না। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আমাদের হাতে জুলাই সনদের মূল কপি ধরিয়ে দেওয়া হয়। আসার পথে আমরা দেখেছি, আমাদের দাবি মানা হয়েছে। জুলাই সনদে সেটি যুক্ত করা হয়েছে। ফলে আমরা এটি পরে স্বাক্ষর করে দেব।’
আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে প্রথমে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং গণঅধিকার পরিষদসহ ২৪টি দল স্বাক্ষর করে। এরপর পাঁচটা সাত মিনিটে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষরের পর তাঁরা সনদ উঁচিয়ে ধরে দেখান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে