প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মেহেরপুর

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৩
সঞ্জয় কুমার দাস। ছবি: সংগৃহীত
সঞ্জয় কুমার দাস। ছবি: সংগৃহীত

মেহেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে আটক করা হয় তাকে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ বক্তব্য ছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সঞ্জয় কুমার দাসকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত