স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াইঘণ্টা পর মধ্যরাতে নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয় স্ক্র্যাপের ভাগাড়ে।
আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। মহেশখালী ও চকরিয়া ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১১টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রাতে মহেশখালী ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’
আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, ফলে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী অনেক পরিবার নিরাপত্তার কারণে বাড়িঘর থেকে বেরিয়ে আসেন।
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে