হঠাৎ চলছে না ফেসবুক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মেটা । ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আকস্মিক কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) দুপুরের পর থেকে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে ঢুকতে সমস্যায় পড়ছেন বলে জানা গেছে।

ব্যবহারকারীদের অভিযোগ কম্পিউটার (ওয়েব) কিংবা মোবাইল অ্যাপ—কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকেই চ্যাট লোড করা এবং হোমপেজ রিফ্রেশ করার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন। কারও কারও হঠাৎ করেই লগআউট হয়ে গেছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামেও একই সমস্যায় পড়েছেন অনেকে।

আউটেজ ট্র্যাকিং সাইট ‘ইজডাউনের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ৫ হাজার ৭০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার দুপুরের পর থেকেই ফেসবুকের সার্ভারে বড় ধরনের ত্রুটি বা বিভ্রাট দেখা যাচ্ছে। ইজডাউনের তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ছে। বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।

কী কারণে এই কারিগরি বিপর্যয় ঘটেছে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হতে কতক্ষণ লাগতে পারে,, তা জানা যায়নি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত