স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের নিহত মারজিয়া সুলতানার লাশ বুঝে পেয়েছেন বাবা মোহাম্মদ সুলতান। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রূপনগর থানা পুলিশের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করে।
মোহাম্মদ সুলতান স্ট্রিমকে জানান, অবশেষে মেয়ের লাশ পেয়েছেন তিনি। সুনামগঞ্জের ধর্মপাশায় নিয়ে দাফন করবেন। তবে সরকার নির্ধারিত ক্ষতিপূরণ পাননি বলে জানান তিনি।
গত ১৪ অক্টোবর শিয়ালবাড়ি এলাকার ৩ নম্বর রোডের আলম ট্রেডার্স নামের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। এই আগুন বিস্ফোরিত হয়ে বিপরীত পাশের চার তলা ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের তিন ও চার তলায় আরএন ফ্যাশন নামের পোশাক কারখানায় কাজ করতেন মারজিয়া ও তাঁর স্বামী জয় মিয়া। অগ্নিকাণ্ডে দুজনই মারা যান।
জয় মিয়ার লাশ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন মারজিয়া। পরে গত ২৬ অক্টোবর পুড়ে যাওয়া কারখানা থেকে মেয়ের লাশ উদ্ধার করেন সুলতান। কিন্তু ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) পরীক্ষার জটিলতায় তিনি লাশ বুঝে পাচ্ছিলেন না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষাতেই পার করেছেন ৩০ দিন। সবমিলে ৪২ দিন পর মেয়ের লাশ পেলেন বাবা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে