স্ট্রিম ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে গতকাল শুক্রবার (১১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) গত মার্চ মাসে দুটি মামলা দায়ের করে।
ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস তাঁদের এক অভ্যন্তরীণ ই-মেইলে জানিয়েছেন, সায়মা ওয়াজেদের অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোয়েম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোয়েম আগামী ১৫ জুলাই নয়াদিল্লির অফিসে যোগ দেবেন।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ গত বছর আগস্টে বাংলাদেশ ছেড়ে যান। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে তাঁর নিয়োগের প্রক্রিয়া শুরু থেকেই নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, তাঁর মায়ের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই পদ লাভ নিশ্চিত করা হয়।
এদিকে দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, সায়মা তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য প্রদান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) একটি অনারারি পদের কথা উল্লেখ করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এ অভিযোগ বাংলাদেশের দণ্ডবিধির ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) ও ৪৭১ (জাল দলিল উপস্থাপন) ধারার লঙ্ঘন।
আরও অভিযোগ রয়েছে, সায়মা ওয়াজেদ তাঁর নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেন। এই টাকা কীভাবে ব্যবহৃত হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে, যা দণ্ডবিধির ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের আওতাভুক্ত।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে