স্ট্রিম প্রতিবেদক

সীমান্ত হত্যাকাণ্ড ও পুশইন সংক্রান্ত আলোচনার নোটিশ স্থগিত করার কারণ জানতে চেয়েছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। রোববার (১৪ জুন) জাতীয় সংসদের ষষ্ঠ দিনের অধিবেশনে এই প্রশ্ন তোলেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে এমপি আরমান বলেন, ‘আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশইন নিয়ে আলোচনার প্রস্তাব করে নোটিশ দিয়েছিলাম। গতকাল কার্যদিবসে আমাকে চিঠির মারফত জানানো হয়, আজকে এই বিষয়টি আলোচনা হবে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
আরমান আরও বলেন, ‘আজকে অধিবেশন শুরুর আগে মুলতবি শাখা আমাকে জানায়, অনিবার্য কারণে এই প্রস্তাব স্থগিত হয়েছে। আমার প্রশ্ন, জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্ব থাকতে পারে? এরকম জনগুরুত্বপূর্ণ বিষয় কী কারণে স্থগিত হলো? পরে কবে এ নিয়ে আলোচনা হবে?’
জবাবে নোটিশটি সচল রয়েছে জানিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, 'নোটিশ আমার সামনেও আছে। গৃহীত হওয়ার পর স্থগিত হওয়া একটি অস্থায়ী ব্যবস্থা মাত্র। আমার ধারণা, বর্তমানে বাজেট অধিবেশন চলছে। মানি বিল পাস এবং অন্যান্য বিষয় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে। তবে সীমান্ত হত্যা নিয়ে আলোচনার নোটিশ গুরুত্বপূর্ণ। শিগগিরই এ নিয়ে আলোচনা হবে।'

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে