স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুরপাড় এলাকার কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকের চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন সদর উপজেলার মহি উদ্দিন মাহমুদ ও সালাউদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুরপাড় এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কবিরহাট থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত মিনি ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে