
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকার মুঘল আমলের মুসা খান মসজিদ সংস্কারে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার অনুদান ঘোষণা করেছে মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি)-এর আওতায় এই বিশেষ অর্থায়নের কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারত্ব আরও দৃঢ় হলো। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় যুক্তরাষ্ট্র দূতাবাস মসজিদের মূল ইসলামি স্থাপত্যবৈশিষ্ট্যগুলো পুনরুদ্ধার করবে। পাশাপাশি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং ঐতিহ্য সংরক্ষণে এ দেশের তরুণ স্থপতিদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই এএফসিপি অনুদানের আওতায় এ পর্যন্ত সারা বাংলাদেশে ১৩টি প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রকল্পে ১০ লাখ ডলারের বেশি অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম যৌথভাবে এই অনুদান কর্মসূচির উদ্বোধন করেন।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে