স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে পুলিশ।
ওই এলাকায় মাদকবিরোধী অভিযানের মুখে কোণঠাসা হয়ে মাদকসেবীরা বৃহস্পতিবার রাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করেছে বলে দাবি করেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
ওসি বলেন, ‘গত বেশ কিছুদিন ধরে শাহ আলী মাজার ও এর আশপাশে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে শাহ আলী মাজারের যে জায়গায় জুমার নামাজ পড়ানো হয়, সেখানে কিছু নারী ও পুরুষ জোটবদ্ধ হয়ে মাদক সেবন করছিল। বিষয়টি সাধারণ ভক্ত ও মাজারের খাদেমদের নজরে এলে তাঁরা তাঁদের সেখান থেকে বের করে দেন।’
মাজার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা বা হামলার তথ্য নাকচ করে দিয়ে ওসি বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। মূলত মাদকবিরোধী অভিযানের কারণে মাদকসেবী ও কারবারিদের যে চক্রটি রয়েছে, তারা মাজারে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে।’
পুলিশ জানায়, শাহ আলী থানা এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাজারের পবিত্রতা রক্ষা এবং অপরাধীদের নির্মূলে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। মাদকসেবীদের জটলা দেখে মাজারের খাদেম ও ভক্তরা তাঁদের সরিয়ে দিয়েছে। এটিকেই কেউ কেউ হামলা বলে অপপ্রচার চালাচ্ছে, যা মূলত মাদকসেবীদের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে