স্ট্রিম প্রতিবেদক

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।
শনিবার ইসির বার্তায় বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য অথবা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তির এনআইড ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যেকোনো ধরনের পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধও জানিয়েছে ইসি।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায়— প্রবাসী বাংলাদেশি, ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। এরমধ্যে এই নিবন্ধনের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। নিবন্ধন অনুমোদিত হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বাংলাদেশ ছাড়াও যেসব দেশে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন চলছে তার মধ্যে রয়েছে— সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশ।
ইসি কর্মকর্তারা জানান, আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। এবার পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে