স্ট্রিম প্রতিবেদক

আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ও শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
মাহদী আমিন বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে দেশটি আগ্রহ দেখিয়েছে।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বিদ্যুৎ এবং গ্যাস খাতে তৈরি সংকট কাটিয়ে উঠতে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের অর্থনীতিকে গতিশীল করার বিষয়ে বৈঠকে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত। ব্যবসায়ী ও শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সফরে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
মাহদী আমিন বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার ভবিষ্যতেও নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। এক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে শিগগির এই ব্যবস্থা চালু করা হবে।
মাহদী আমিন বলেন, বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালু হলে পণ্য পরিবহন ও খালাসে সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে রাষ্ট্রীয় সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক অংশীদ্বারদের সহযোগিতা এবং দেশের বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এসব উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, একই দিনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বাড়ানো, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে