স্ট্রিম ডেস্ক

ছয় বছর বন্ধ থাকার পর ভারত-চীনের সীমান্তপথ নাথু লা পাস খুলে দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩১০ মিটার উচ্চতায় অবস্থিত এই পথ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত অঞ্চলের সঙ্গে যুক্ত করা এই পথ প্রাচীন সিল্ক রুটেরও গুরুত্বপূর্ণ অংশ ছিল।
বাণিজ্যিক কার্যক্রম গতিশীল করতে বিশেষজ্ঞরা এই সীমান্তপথের কাঠামো আধুনিকায়নের তাগিদ দিয়েছেন। নয়াদিল্লির কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্টের অধ্যাপক ও অর্থনীতিবিদ বিশ্বজিৎ ধর নাথু লা পাসের ল্যান্ড কাস্টমস স্টেশনকে পূর্ণাঙ্গ সমন্বিত চেকপয়েন্টে রূপান্তর করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ভারত যেভাবে বাংলাদেশ সীমান্তে গুদামঘর এবং কোয়ারেন্টাইন সুবিধাসহ সমন্বিত চেকপোস্ট গড়ে তুলেছে, নাথু লা পাসেও ঠিক সেই মডেলে উন্নয়ন প্রয়োজন। এটি সম্ভব হলে ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্ন বাণিজ্য নিশ্চিত হবে।
নাথু লা পাসের বাণিজ্যের ইতিহাস বেশ উত্থান-পতনের। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর এই পথ দীর্ঘদিন বন্ধ ছিল। ২০০৬ সালে দ্বিপক্ষীয় চুক্তি পর নাথু লা পাস পুনরায় খোলা হয়। সে সময় ভারত থেকে চাল, আটা, চা, তামাক ও তামার পণ্য রপ্তানি হতো। অন্যদিকে চীন থেকে ইয়াকের লেজ, উল, কাঁচা রেশম, ঘোড়া, লবণ ও মাখন আমদানি হতো।
সাঙ্গে লাচেনপার গবেষণা অনুযায়ী, ২০১৬ সালে নাথু লা পাস দিয়ে রেকর্ড ৯ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল। তবে সীমান্তে উত্তেজনার জেরে ২০১৭ সালে তা নেমে আসে ১ মিলিয়ন ডলারে। ২০১৯ সালে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৫ মিলিয়ন ডলারে পৌঁছায়।
তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারি এবং গালওয়ান উপত্যকায় দুই দেশের সংঘর্ষের পর সীমান্তটি আবার বন্ধ করা হয়।
সীমান্ত উত্তেজনা প্রশমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে সীমান্তবাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেয় ভারত ও চীন। ২০২৪ সালের আগস্টে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর নেতৃত্বে দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়। দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে ২৪ দফা আলোচনা শেষে নাথু লা পাসের পাশাপাশি হিমাচল প্রদেশের শিপকি লা ও উত্তরাখণ্ডের লিপুলেখ পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

.png)

মরক্কো সীমান্ত থেকে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশ করতে গিয়ে মারা গেছেন অন্তত ৬৭ জন। সেউতায় স্পেন সরকারের প্রতিনিধি জানান, নিহতদের কেউ সাগরে ডুবে, আবার কেউ সীমান্ত–বেড়া ঘেঁষে থাকা ব্রেকওয়ালে ওঠার চেষ্টা করতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন।
৪ ঘণ্টা আগে
উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসীদের ঢল নেমেছিল। মরক্কো থেকে সীমান্ত পেরিয়ে ৫০ হাজারের বেশি মানুষ ঢুকে পড়ে। ইতোমধ্যে অভিবাসীরা স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন বলে জানিয়েছে স্পেন। খবর রয়টার্সের।
১০ ঘণ্টা আগে
পর্যটন ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে চালু করা ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন এ নিয়মের আওতায় বাংলাদেশ, নেপাল, ভূটানসহ ৫০টি দেশের নাগরিকরা পড়বেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট সময়মতো ইজেক্ট করায় প্রাণে বেঁচে গেছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন মেরিন কর্পস। খবর আল জাজিরার।
১৪ ঘণ্টা আগে